কমলগঞ্জে আন্ত: চা বাগান ফুটবল টুর্ণামেন্ট

January 31, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চাম্পারায় চা বাগান মাঠে ৩১ জানুয়ারী রোববার বিকেলে আন্ত: চা বাগান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। সারা দেশের ২২টি চা বাগানের ফুটবল দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান।
চাম্পারায় চা বাগান ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সাদেক হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাম্পারায় চা বাগানের সহকারী ব্যবস্থাপক রাহেল রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য রাজেশ নুনিয়া, দীপেন সাহা, রাম প্রবেশ গড়, কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চাম্পারায় চা বাগান পঞ্চায়েত সভাপতি শংকর বুনার্জী, সাবেক ইউপি সদস্য সবুজুর রহমান। উদ্বোধনী খেলায় স্বাগতিক চাম্পারায় চা বাগান ফুটবল দল নোয়াপাড়া চা বাগান ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনায় ছিলেন বাফুফে তালিকাভুক্ত রেফারি আব্দুল মন্নান খাঁন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com