শোক সংবাদ : মোঃ বারিক আলী
February 13, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি, কমলগঞ্জের ভাষা সৈনিক, শ্রমিক নেতা প্রয়াত মফিজ আলীর ছোট ভাই মো. বারিক আলী (৮২) অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ১০ টায় শমশেরনগরস্থ নিজ বাসভূবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। গতকাল শনিবার বেলা ২ঘটিকায় কমলগঞ্জের ধূপাটিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।



মন্তব্য করুন