বনকর্মী, সিপিজি ও ট্যুরিষ্ট গাইডদের ধাওয়া লাউয়াছড়ার প্রধান ফটক এলাকায় দিবালোকে চোরদলের সেগুন গাছ কর্তন

February 14, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের প্রদান ফটক এলাকায় দিবালোকে চোরদল একটি বৃহদ সেগুন কেটে ফেলে।  গাছ পড়ার আওয়াজ শুনে সিপিজি সদস্য, বনকর্মী ও ট্যুরিষ্ট পুরিশ সদস্যদের ধাওয়ায় গাছ কাটার করাতসহ কাটা গাছ ফেলে চোরচক্র পালিয়ে যায়। শনিবার ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে লাউযাছড়া উদ্যানের প্রবেশ টিকেট দিয়ে পর্যটকদের ভেতরে প্রবেশের ব্যবস্থায় সবাই ব্যস্ত ছিলেন। এ সুযোগে বিকাল ৩টায় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল গাছ কাটার করাত নিয়ে বনে প্রবেশ করে। তারা লাউয়াছড়া উদ্যানের প্রবেশের প্রদান ফটকের প্রায় ৩শ’ গজ পূর্ব থেকে আশি ফুট উচ্চতা ও ৫ ফুট বেড়ের একটি সেগুন গাছ কাটে। কাটা সেগুন গাছটি বিকট আওয়াজে মাটিতে পড়ে।

গাছ পড়ার আওয়াজ শুনে প্রধান ফটকে থাকা কয়েকজন সিপিজি (কমিউনিটি পেট্রোরিং গ্রুপ) সদস্য, ট্যুরিষ্ট গাইড ও বনকর্মী ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। এ সময় সংঘবদ্ধ গাছ চোরচক্র উল্টো ধাওয়া করে। পরে অতিরিক্ত লোকজন নিয়ে বন বিভাগ ধাওয়া করেন। ফলে গাছ কাটার করাত, ব্যবহৃত কাপড়চোপড় ও কাটা গাছ ফেলে গাছচোর চক্র পালিয়ে যায়।

ইকো ট্যুরিষ্ট গাইড শাহীন মিয়া বলেন, একটি শক্তিশালী ও প্রভাবশালী গাছ চোরচক্র ছিল বলে প্রকাশ্য দিবালোকে এত মানুষজনের উপস্থিতি থাকার পরও বড় সেগুন গাছ কেটে ফেলে। প্রথমে কয়েকজন মিলে দৌড়ে ঘটনাস্থলের দিকে গেলে গাছচোর চক্র ধাওয়া করেছিল। পরে সিজিপি সদস্য, ট্যুরিষ্ট গাইড ও বনকর্মী মিলে অতিরিক্ত লোকজন নিয়ে ধাওয়া করলে গাছ চোরচক্র পালিয়ে যায়।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভাবতে অবাক লাগে যে গাছচোর চক্র প্রকাশ্য দিবালোকে এত সাহসহ করে কিভাবে বড় সেগুন গাছটি কেটে ফেলল। ধাওয়া খেয়ে গাছচোর দল কেটে ফেলা সেগুন গাছ রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গাছচোরদের ব্যবহৃত করাত ও পরিদেয় কিছু কাপড়-চোপড় জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com