কমলগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটে তরুণের মৃত্যু

March 14, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটে রানা মিয়া (২২) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। শনিবার ১৩ মার্চ রাত ৯টায় পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আলেপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রানা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ওয়াহিদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ডিস নাইনের কাজ করতে গিয়ে অসাবধানতার কারনে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল চিকিৎসক ডাঃ আব্দুল আউয়াল বলেন, হাসপাতালে আসার আগেই বৈদ্যুতিক শট সার্কিটে রানা মিয়ার মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো থানায় কেউ এ বিষয়ে জানায়নি। তবে এখন শুনেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com