জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
১৫ মার্চ সোমবার ২য় দিনের মতো মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়।
মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে সচেতনতামূলক এ কর্যক্রম করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা মাস্ক ব্যবহারের উপর প্রচার ও প্রচারনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার, সানজিদা রহমান, আসমা-উল-হুসনা, অর্ণব মালাকার, সৈয়দ সাফকাত আলী, মোছাম্মৎ মলি আক্তার, মোঃ বেলায়েত হোসেন, ফয়সাল মাহমুদ ফুয়াদ, খাদিজা তাহিরা এবং মোঃ দুলাল হোসেন।
সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে করোনা সংক্রমণ রোধে জনসাধারণের মাস্ক ব্যবহার সুনিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।



মন্তব্য করুন