মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে বৃক্ষ রোপন
March 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ উপলক্ষে উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে মেয়র চত্বরে দেশি-বিদেশি নানান ধরনের ফুলের চারা ও বৃক্ষের চারা বৃক্ষ রোপন করা হয়।
সোমবার ১৫ মার্চ পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক, পার্থ সারথী পাল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ ও মহিলা কাউন্সিলর বিন্দু ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনেকে।



মন্তব্য করুন