বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কারাবন্দীদের ফাইনাল খেলা অনুষ্ঠিত
March 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কারাবন্দীদের বিভিন্ন ইভেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা কারাগার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি কারাগারের বন্দীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নিয়মিত কারাগার পরিদর্শন এর পাশাপাশি জেলা প্রশাসক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কারাবন্দীদের নিয়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



মন্তব্য করুন