মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালন

March 17, 2021,

স্টাফ রিপোর্টার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ দূপুরে পৌরসভার হলরুমে সভায় পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন, সাধারণ সম্পাদক মাহবুব আলম।

পৌর কাউন্সিলার মধ্যে উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, মোঃ জালাল আহমদ, মোঃ মাসুদ, সৈয়দ সেলিম হক, পার্থ সারথী পাল, মোঃ আসাদ হোসেন মক্কু, মোহাম্মদ নাহিদ হোসেন, সালেহ আহমদ পাপ্পু, আনিছুজ্জামান (বায়েছ), সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার প্রমুখ ।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ শাখার প্রকৌশলী রনধীর রায়, পৌর সভার সচিব মোঃ ইসহাক ভুইয়া, দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পানি শাখার প্রকৌশলী বিজয় দাশ, কর শাখার জিয়া উদ্দিন, লাইসেন্স শাখার নুরুজ্জামান, স্বাস্থ্য শাখার আলেয়া খানম, রুমেল আহমদসহ অনেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com