মখলছিুর রহমান ড্রিগ্রি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার ১৭ মার্চ সকালে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও গবর্ণিংবডির সদস্যরা। ওই দিন সকালে কলেজ হল রুমে কেক কাটা ও আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গবর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী,শিল্পপতি ও সমাজসেবক জননেতা আলহাজ্ব এম এ.রহিম (সি.আই.পি)।
উপস্থিত ছিলেন কলেজ গবর্ণিং বডির সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী মোঃ মুজিবুর রহমান মুজিব, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইংরেজী প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাসসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
কেক কাটা ও আলোচনা সভা শেষে নানা খেলাধূলাসহ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এদিকে কর্পূলনেছা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা ও কর্পূলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে কোরআন খতম,মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী,শিল্পপতি ও সমাজসেবক জননেতা আলহাজ্ব এম এ.রহিম (সি.আই.পি)।



মন্তব্য করুন