বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ উৎসবমূখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় মৌলভীবাজার বাজার মডেল সরঃ প্রাঃ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ বুধবার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রাহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আকবর আলী, কাউন্সিলর ফয়ছল আহমদ, প্রধান শিক্ষক রোহেনা খানম, এসএমসির সভাপতি সালেহ আহমদ, হারুনুর রশীদ খান, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশন, মৌলভীবাজার এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা স্টেডিয়াম মৌলভীবাজারে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বুধবার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার – ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,মেয়র মোঃ ফজলুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আক্তারুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জয়নাল হোসেনসহ অনেকে।



মন্তব্য করুন