স্বাধীনতা দিবসে আত্নরক্ষা ও স্বাস্থ্যরক্ষা মূলক প্রশিক্ষণ কর্মশালা

March 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে স্বাধীনতা দিবস আত্নরক্ষা ও স্বাস্থ্যরক্ষা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৮ মার্চ সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে উশু ফাইটার মার্শাল আর্টএ সেন্টার এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মেহবুব মোর্শেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
বিশেষ হেমান হিসেবে উপস্থিত চিলেন, ব্লাক বেল্ট ৭ম ড্যান জাপান প্রতিষ্ঠাতা গ্লোবাল মার্শাল আর্ট এসোসিয়েশন ও বাংলাদেশ সোতকান কারাত ফেডারেশন প্রধান উপদেষ্টা সেনসি তেতসুরো কিতামুরা।
পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারীদের মাঝে সাটিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com