যুবদলের ৩টি কমিটির অনুমোদনে আনন্দ মিছিল
March 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে যুবদলের ৩টি কমিটির অনুমোদন দিয়েছে জেলা ও কেন্দ্রীয় কমিটি। জেলা কমিটির সুপারিশকৃত কেন্দ্রীয় কমিটির অনুমোদিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মৌলভীবাজার সদর ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
২০ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করে তারা। মিছিলটির নেতৃত্ব দেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। কেন্দ্র অনুমোদীত ৩টি আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ,সদস্য সচিব শেখ শাহজাহান মাহমুদ। সদর পৌর কমিটির আহবায়ক হলেন মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, সদস্য সচিব আব্দুল জাহেদ। রাগনগর উপজেলা কমিটির আহবায়ক হলেন জোসেফ খান,সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান খান, সদস্য সচিব রুকন আহমদ।



মন্তব্য করুন