জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

March 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ মার্চ  দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা  সায়ীদুর রহমান।

জেলা ছাত্রলীগ নেতা আক্তার উদ্দিন এর পরিচালনায় সভাপতিত্ব করেন,মৌলভীবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোজাহিদ হোসেন।

প্রধান বক্ত্য হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক  লায়ন শেখ আজগর নস্কর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ এর সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: কামাল হোসেন, জেলা আৗযামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি, মোহাম্মদ আলম, সহ সভাপতি  মঞ্জুর কাদের মোহন, প্রচার সম্পাদক শফিউল আলম শফিক,সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান অর্ণিক ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com