কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

March 21, 2021,

স্টাফ রিপোর্টার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে মৌলভীবাজার জেলা প্রশাসন না উদ্যেগ নিয়েছে।

বারো দিনব্যাপী (১৭-২৮ মার্চ ২০২১) স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে  কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয়েছে।

২১ মার্চ রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ প্রমুখ।

এ সময় জেলার ৫৯ জন কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয়েছে। প্রত্যেকে দশ হাজার টাকা করে পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আনন্দিত জেলার সংস্কৃতিসেবীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com