চব্বিশ পিছ ইয়াবাসহ আসামী গ্রেফতার

March 22, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলার সদর ৫ নং আখাইলকুড়া ইউপি পূর্ব শেওয়াইজুরি (সুমারাই) আব্দুস ছোবহানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

২১ মার্চ রবিবার মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের বিশেষ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য উদ্ধার কাজে সাথে ছিলেন  অফিসার এএসআই (নিঃ) রকি বড়ুয়া , এসআই (নিঃ) কাজী আরিফ আহমেদ, এএসআই (নিঃ) বাসু কান্তি দাশ, চন্দ্র শেখর মুখার্জী, রহম আলী।

আসামীর নাম  মোঃ আক্তার হোসেন(৩২), পিতাঃ বাহার মিয়া, মাতাঃ সাহেদা বেগম, সাং- পূর্ব শেওয়াইজুরি,থানা ও জেলা – মৌলভীবাজার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইয়েছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com