সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ পুরস্কার পেল মৌলভীবাজার মডেল থানা

March 24, 2021,

স্টাফ রিপোর্টার অপরাধ সভায় সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ পুরস্কার পেল মৌলভীবাজার মডেল থানা।

২৩ মার্চ সোমবার, সিলেট রেঞ্জের ডিআইজি অফিস সম্মেলন কক্ষে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম রেঞ্জের জেলা সমূহের বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত সভায় ১৯ ফেব্রুয়ারি ২০২১ হইতে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় সিলেট রেঞ্জ পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। উক্ত সভায় সিলেট বিভাগের সকল উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের  বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহন করেন মৌলভীবাজার সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এর সার্বিক তত্বাবধানে, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সহ মৌলভীবাজার মডেল থানার সকল অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টার ফলে বিশেষ অভিযানে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ এই সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার অর্জিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com