করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের জরুরি সভা
March 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার জেলা কমিটির জরুরি সভা করেছে।
২৪ মার্চ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যলয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।



মন্তব্য করুন