মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
March 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ, পৌর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা।
২৪ মার্চ বুধবার দুপুরে মৌলভীবাজার শহরে এই বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে পথসভায় মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈমুর,সদস্য সচিব কামরুল ইসলাম,পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব লুৎফুর রহমান সৈকত প্রমুখ।



মন্তব্য করুন