কমলগঞ্জ থেকে ইয়াবাসহ একজন গ্রেফতার

March 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ৮ নং মাধবপুর ইউপিস্থ জাফলা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
২৪ মার্চ বুধবার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের বিশেষ অভিযান চালানো হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য উদ্ধার কাজে এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, এসআই (নিঃ) মোহাম্মদ মাসুক মিয়া,কং/৪১১ চন্দ্র শেখর মূখার্জী, কং/২৫৫ মোকারাবি আহমেদ।
আসামীর নাম কাদির মিয়া (৩৫), পিতাঃ মৃত জাব্বার, মাতাঃ ছুরতুন, সাং- নোয়াগাঁও,পোষ্টঃ পাত্রখোলা, থানা- কমলগঞ্জ,জেলা -মৌলভীবাজার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইয়েছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com