কমলগঞ্জে গণহত্যা দিবস পালিত

March 25, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, বীর মুুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com