শাল্লার ঘটনায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ও উস্কানিদাতাদের শাস্তির দাবিতে এবং অসাম্প্রদায়িক জনগনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মৌলভীবাজার চৌমুহনা চত্তরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা কমিটির মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ মার্চ বুধবার জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড তাপস ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখের কমরেড সৈয়দ আমিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড আফরোজ আলী, কমরেড দেওয়ান মাসুকুর রহমান, কমরেড আব্দুল মালেক, কমরেড হিফজুর রহমান বক্স, কমরেড মিজানুর রহমান মিস্টার প্রমুখ। উক্ত মানব বন্ধনে বক্তাগণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সুনামগঞ্জের শাল্লা এবং বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ও উস্কানিদাতাদের অনতি বিলম্বে শাস্তির ব্যবস্থা সু নিশ্চিত করতে সরকার প্রধানের প্রতি উদ্যাত্ত আহ্বান জানানো হয়।



মন্তব্য করুন