হামদর্দের উদ্যেগে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মহান স্বাধীনতার ৫০বছর পালন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
শুক্রবার ২৬ মার্চ দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার ও চৌমুহনা শাখায় গরীব অসহায় এবং দৃস্থ মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ রুহআফজা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঔষধ বিতরণ, রুহআফজা বিতরণ করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার শাখার সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদিক নজরুল ইসলাম মুহিব, হামদর্দ ল্যাবরেটরীজ এর এরিয়া ম্যানেজার মুনির আহমদ শাখা ব্যবস্থাপক শাহ মোঃ মসকুন হাসান,পরিবেশক বিমল চন্দ্র দত্ত সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসাইন, হাকিম আব্দুল জলিল, বিক্রয় প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আশরাফুল ইসলাম, ফেরদৌস আহমদ, মফিবুল মিয়া, মোঃ নুর হোসেন, রেদোয়ান হোসেন।
জেলার ২ শতাধিক শিশুদের বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ এবং রুহআফজা পরিবেশন করা হয়।



মন্তব্য করুন