পথশিশুদের মাঝে মৌলভীবাজার পৌর জামায়াতের খাবার বিতরণ
March 27, 2021,

মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখা।
শুক্রবার ২৬ মার্চ সকালে পৌর শহরের চৌমুহনী এলাকায় পথ শিশুদের হাতে খাবার তুলে দেন জামায়াত নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু নোমান মুয়িন প্রমুখ। –প্রেস রিলিজ



মন্তব্য করুন