মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১ শত ৬০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

March 27, 2021,

পলি রানী দেবনাথ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ২৬ মার্চ শুক্রবার পৌর জনমিলন কেন্দ্রে ১ শত ৬০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রেষ্ট ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভা মেয়র ফজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান,মোঃ জামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, মৌলভীবাজার প্রমূখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com