বাঙালি জাতির শ্রেষ্ট সন্তানদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি

March 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন-সাধনা, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদৃযাপনের বিরল সৌভাগ্য, বাঙালি জাতির শ্রেষ্ট সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে বাঙালির শ্রেষ্ট সন্তান ও স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্বরণে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে ২৬ মার্চ সকালে।
অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর পরিচালনায় সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে বীর শহীদদের আত্মত্যাগ স্মরণে এ শ্রদ্ধা নিবেদন জানান। অনলাইন প্রেসক্লাব নেতিৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের সহ-সভাপতি সুধাংশু শেখর হালদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.কে. অলক, অর্থ সম্পাদক আব্দুল মুকিদ ইমরাজ, বধরুল আলম চৌধুরী, জাহেদুল ইসলাম পাপ্পু, জোবায়ের আহমদ, শাহ ফজলুর রহমান,নাছরিন আক্তার, জাহাঙ্গীর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com