স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা উৎসব,সংবর্ধনা ও সংগীতা অনুষ্ঠান

March 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব, সংবর্ধনা, সংগীত সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ বৃহস্পতিবার রাতে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ঢাকা বাসষ্ট্যান্ড সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ নাহিদ হোসেন, পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মককু, পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক, নারী কাউন্সিলর নাজমা বেগম।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আব্দুল মান্নান খসরু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেল ক্রিকেটার রায়হানুর রহমান রাব্বি।
বক্তব্য রাখেন প্রবীন মুরব্বী সিরাজ সিদ্দীকি, শেখ রনি, সালাম আহমদ, ময়নুল ইসলাম, সাইফুল ইসলাম সরকার জুনেদ। সার্বিক সহযোগীতায় ছিলেন, শেখ রনি, শেখ সালাম, শেখ নুরুল ও নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com