ছাত্রদল নেতা সিদ্দিক হোসাইন রুবেলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রদলের নব নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেলকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
২৭ মার্চ শনিবার যুক্তরাষ্ট্রে থাকা তার আত্মীয় স্বজনকে দেখতে সেখানে পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক কাউছার আহমদ, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ, সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি,সাংগঠনিক সম্পাদক মেহরাব রাজা চৌধুরী ইরফান, আহমদ কাউছার, অপু, সুমন রহমান, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম ফারুক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মানবাধিকার সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।



মন্তব্য করুন