মৌলভীবাজারে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
২৭ মার্চ শনিবার বিকেলে শহরের সিলেট রোড (বরহাট) এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্বে থাকা জেলা নেতৃবৃন্দরা জানান মহান স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় ঢাকা,চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এবং খুনি পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এই বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি পিপলু আব্দুল হাই, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।



মন্তব্য করুন