মৌলভীবাজারে আসছেন আওয়ামীলীগের তিন কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদিতে মৌলভীবাজারে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
রবিবার ২৮ মার্চ দুপুর শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা।
আলোচনা সভা শেষ বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান প্রদান, ছাত্র-ছাত্রীদের বৃত্তির অর্থ প্রদান,গৃহহীনদের গৃহের মালিকানা পত্র বিতরণ, সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ, কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করা হবে। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।



মন্তব্য করুন