মৌলভীবাজার দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
March 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৭ মার্চ সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন