দজবালী গ্রামে শিশু কিশোর কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

March 28, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দজবালী গ্রামে অগ্রগামী যুব সংস্থার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিশু কিশোর কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ রাতে আয়োজিত কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রাকা স্পোটিং ক্লাব বিজয়ী হয় এবং রানার্স আপ হয় দজবালী স্পোটিং ক্লাব। জেলা ও উপজেলার ১৬ টি দলের অংশগ্রহণে আয়োজিত ওই টুর্ণামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ।

অগ্রগামী যুব সংস্থার সভাপতি ও রাকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মোঃ আব্দুল ওয়াদূদ। মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, বীর মুক্তিযোদ্ধা  শেখ মোঃ আনসার আলী, সমাজসেবী মোঃ জুবায়ের আহমদ জুবের, তোফায়েল আহমদ তোয়েল, সেলিম আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দীন, আখলিছুর রহমান, আহাদ মিয়া, মতিউর রহমান, আহাদ হোসেন, আব্দুল মতিন, সিরাজুল ইসলাম প্রমুখ।

শিশু কিশোর কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে বিবাহীত বনাম অবিবাহীতদের মাঝে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় খেলা দু’টি উপভোগ করতে মধ্যরাত পর্যন্ত দর্শকদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। পরে উভয় খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com