অসাম্প্রদায়িক এ দেশে কোনো জঙ্গি গোষ্ঠী নিস্তার পাবে না

March 29, 2021,

স্টাফ রিপোর্টার অসাম্প্রদায়িক এ দেশে কোনো জঙ্গি গোষ্ঠী নিস্তার পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এ সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে যারা কাজ করছেন কিংবা যারা এর মদদ দিচ্ছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। মনে রাখবেন, এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ। এ দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না বা সেটা মেনে নেওয়া হবে না।

রোববার ২৮ মার্চ সন্ধ্যায় শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জেনারেল জিয়া জড়িত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

আলোচনা সভা শেষ বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান প্রদান, ছাত্র-ছাত্রীদের বৃত্তির অর্থ প্রদান, গৃহহীনদের গৃহের মালিকানা পত্র বিতরণ, সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com