কমলগঞ্জে দু’দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

March 29, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা ২৮ মার্চ রোববার বেলা ২টায় সমাপ্ত হয়েছে। মেলায় বিভিন্ন বিভাগের মোট ২৮টি স্টল অংশ নেয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “রুপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। পরে উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, স্থানীয়  বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com