‘বাংলাদেশের এক অনন্য অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ কাজী লুৎফুল বারী সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।



মন্তব্য করুন