মৌলভীবাজার সচেতনতামূলক প্রচারাভিযান

April 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ “মাস্ক ব্যবহারের অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ” করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারাভিযান অভ্যাহত রয়েছে।
মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের অনুমতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে ১ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সচেতনতামূলক প্রচারভিযান পরিচালনা করা হয়।
সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে জারীকৃত নির্দেশনা প্রচার করা হয়। প্রচারাভিযান মৌলভীবাজার সদরের কুসুমবাগ পয়েন্টে পরিচালিত হয়।
এ সময়ে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এ সচেতনতামূলক প্রচারাভিযান চলমান থাকবে। পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com