মৌলভীবাজার ১৬ জন করোনা আক্রান্ত

April 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। ৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা পাঠালে উক্ত সংখ্যা আসে।
বৃহস্পতিবার ১ এপ্রিল রাত ৯ টার দিকে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা শনাক্তে ৮১ টি নমুনা পরীক্ষার জন্য পাঠালে সেখান থেকে ১৬ জনের পজেটিভ এসেছে। এর মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৫ জন এবং একজন শ্রীমঙ্গলের। আক্রান্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সরকারি হিসেবে জেলায় মারা গেছেন ২৪ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com