মৌলভীবাজার করোনা সংক্রমণের শীর্ষে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন স্পর্ট

স্টাফ রিপোর্টার॥ হঠাৎ করেই বেড়ে গেছে করোনার পাদুর্ভাব। দেশের ২৯টি জেলার মধ্যে তালিকার শীর্ষে উঠে এসেছে পর্যটন জেলা মৌলভীবাজার। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পর্যটন শিল্পের সাথে জড়িতরা জানিয়েছেন গত তিন মাস দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকদের আগমনের কারণে করোনা সংক্রামনের হাড় বৃদ্ধি পেয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে মৌলভীবাজার জেলার শতাধিক পর্যটন স্পট। সরাকারের নির্দেশনা মানতে কঠোর হয়েছ প্রশাসন।
প্রকৃতির অপরুপ লীলাভুমি মৌলভীবাজার জেলা । এ জেলায় রয়েছে পাহার, হাওড়, চা বাগান, চা গবেষনা কেন্দ্র, চা যাদুঘর, হামহাম ঝর্না, লেকসহ অসংখ্য পর্যটন স্পট। র্দীঘ এক বছর করোনার কারনে বন্দ ছিল পর্যটকদের আনাগোনা। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা সাভাবিক হওয়ায় গত তিন মাস পর্যটকদের উপচে পড়া ভীড়ে হিমশিম খেতে হয়েছে পর্যটন সংশ্লিষ্টদের। ব্যাপক লোক সমাগমের কারণে এবং স্বাস্থ্যবিধি না মানায় এ জেলায় করোনার হার বেড়ে চলেছে।
এদিকে সারাদেশে শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ, সে জায়গায় মৌলভীবাজারে ২২ দশমিক ২০ শতাংশ। গত ১১ মার্চ থেকে আজ ৩১ মার্চ পর্যন্ত ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৯২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মারা গেছেন ২ জন। এমন পরিস্থিতিতে সরকারের ১৮টি দিক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য এবং সেটি বাস্তবায়নে প্রশাসন থেকে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ০১ এপ্রিল থেকে মৌলভীবাজারের প্রতিটি পর্যটন স্পট ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন।
জেলা পুলিশের পক্ষ থেকে সরকারের দেওয়া দিক নির্দেশনা কঠোর ভাবে বাস্তবায়নে সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
জেলা প্রশাসন থেকে পর্যটন স্পটে না যাওয়ার জন্য এবং চা বাগান এলাকায় বহিরাগতদের প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং মৌলভীবাজার জেলায় করোনা পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছে প্রশাসন।



মন্তব্য করুন