মৌলভীবাজার রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক নিবার্চিত হলেন রাধাপদ দেব সজল

স্টাফ রিপোর্টার॥ রাধাপদ দেব সজল এডভোকেট বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার ৩ এপ্রিল মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সধারণ সভা শেষে এ ঘোষনা দেয়া হয়। সজল মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশস (ইমজা) এরর সভাপতির দায়িত্ব পালন করেন।
রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান। ভাইস চেয়াম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আলী হায়দার।
৫ জন নির্বাচিত সদস্য হলেন অধ্যক্ষ সৈয়দ মোঃ মনসুরুল হক, আব্দুল আহাদ সজীব, হাসান আহমদ, শাহীন আহমদ চৌধুরী, মোঃ আলাল খান। সবকটি পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার সাবেক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, এডভোকেট আশরাফ হোসেন ও অজয় সেন।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ইমজার সভাপতি এডভোকেট রাধা পদ দেব সজল রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



এডভোকেট রাধা পদ দেব সজল মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি । আমরা প্রবাস থেকে দেশের বিভিন্ন এলাকায় মানবাধিকার লংঘনের অহরহ ঘটনা ঘটছে বলে পত্র পত্রিকায় দেখছি । আমরা আশা করি আপনার নেত্রিত্বে মৌলভীবাজার জেলার যেখানেই মানবধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই যে ক্রিসেন্ট সোসাইটি সেখানে তাদের আইনি সহায়তা সহ যাবতীয় সহায়তা দান করবে এবং প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট যে কোন রকম দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি সাহায্যের হাত সম্প্রসারিত করবে । মৌলভীবাজারে দুস্থ রোগীদের সাহায্যের জন্য রক্ত সংগ্রহ সহ যে কোন রকমের নিরযাতিত মানুষের সেবায় অগ্রনি ভূমিকা রাখবে মউলোভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি । করোনা মহামারী থেকে পৃথিবীর সকল মানুষ কে রক্ষা করার জন্য মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা জানাই ।