জেলা প্রশাসনের ৪ এপ্রিলের মোবাইল কোর্ট : ২০টি মামলা ও অর্থদণ্ড

April 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসময় ২০টি মামলায় মোট ৩ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৪ এপ্রিল রোববার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় শহরের শমসেরনগর রোড এলাকায় স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানার কারণে ২০টি মামলায় মোট ৩ হাজার ৫’শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এসময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এবং মোঃ তানভীর হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেন মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মৌলভীবাজারবাসীকে আবারও মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা ও অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com