মৌলভীবাজার পলিসি ফোরাম জেলা কমিটি গঠন : সভাপতি মুহিব-সম্পাদক পরিতোষ নির্বাচিত

April 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পলিসি ফোরামের জেলা কমিটি গঠনের লক্ষে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল বৃহস্পতিবার দূপুরে অনুষ্ঠিত সভায় সুশাসন প্রতিষ্ঠা ও উন্নত দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল ভুমিকা খুবই জরুরী। মৌলভীবাজার পলিসি ফোরাম ভার্চুয়াল সভায় বক্তারা এ মত ব্যক্ত করেন।
বৃটিশ কাউন্সিলের তত্বাবধানে ইউরোপিয় ইউনিয়ন ও বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের অর্থায়নে পিফরডি প্রকল্পের ডিপিএফ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন এস.এ.হামিদ।
ভার্চুয়াল সভায় উপস্থিত সকল সদস্যর সর্ব্বসম্মতিক্রমে মৌলভীবাজার ডিপিএফ এর সাংবাদিক নজরুল ইসলাম মুহিবকে সভাপতি, মৌলভীবাজার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগমকে সহ-সভাপতি, পরিতোষ দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় প্লাটফর্ম ফর ডায়লক (পিফরডি) এর ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, সিলেট বিভাগের আঞ্চলিক কো-অডিনেটর আলমগীর মিয়া অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com