মৌলভীবাজার সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

April 10, 2021,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মনছব আলী (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার ৯ এপ্রিল দুপুর ১২ টায় সদর হাসপাতালের আইসোলেশনে করোনা প্রজেটিভ নিয়ে তিনি ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাড় ৭ তার মৃৃত্যু হয়।  তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের  উত্তর জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আরএমও ডা: আহমেদ ফয়সল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য মনছব আলী ঢাকার একটি হাসপাতালে কিডনি ও ডায়াবেটিস রোগের চিকিৎসাধীন ছিলেন। ওই সময়ে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পাঠালে পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পরে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com