কমলগঞ্জে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা : প্রাণ গেল যুবকের

April 10, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় অমর শর্মা (২৮) নামে এক যুবক মারা গেছে। এ সময় অমর শর্মার সহযোগী শিবলাল ভর (২৬) আহত হয়েছেন।
৯ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর থেকে দলই চা বাগানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত অমর শর্মা ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা ও দলই চা বাগান কারখানার কর্মচারী বজ্র্র গোপাল শর্মার ছেলে।
স্থানীয়রা জানান, মাধবপুর বাজার থেকে কাজ শেষে দলই চা বাগানে ফেরার পথে পাত্রখোলা চা বাগানের গোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী অমর শর্মা ও সঙ্গে থাকা শিবলাল ভর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে মৌলভীবাজারে নিলে চিকিৎসাধীন অবস্থায় অমর শর্মা মারা যান।
এদিকে, দলই চা বাগানের বড়লাইন এলাকার চা শ্রমিক শ্যামনারাণ ভরের ছেলে শিবলাল ভরের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত অমর শর্মার মরদেহ শনিবার বিকেলে কমলগঞ্জে এনে শেষকৃত্য সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com