কমলগঞ্জে সাটারের তালা ভেঙ্গে কাপড়ের দোকান চুরি, নগদ অর্থসহ ৩ লাখ টাকার ক্ষতি

April 10, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির সন্নিকটে চৌমুহনায় রহমান প্লাজায় সাটারের তালা ভেঙ্গে একটি কাপড়ের দোকান চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র দোকানের নগদ ৫২ হাজার টাকাসহ ৩ লাখ টাকার দামি কাপড় চুরি করে নেয়। শুক্রবার ৯ এপ্রিল দিবাগত রাতে তানভীর ক্লথ স্টোরে চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক কুদ্দুছ আলী জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। ১০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৮টায় এসে দোকানের একটি সাটারের তালা ভাঙ্গা দেখতে পান। সাটার তুলে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন কয়েকটি তাড়িয়া (রেক) থেকে মূল্যবান বয়েল কাপড়ের শাড়ি ও জামদানী শাড়ি ও দামী লুঙ্গী চুরি হয়েছে। চুরি হওয়া কাপড়ের মুল্য আড়াই লক্ষাধিক টাকা হবে। তাছাড়া ক্যাশে থাকা ৫২ হাজার ৭০০ টাকা চুরি হয় এ দোকানের ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেন।
খবর পেয়ে সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসআই বাবুল বলেন, রাতের পাহারাদার ও দোকান কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দোকান মালিক অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com