জেলা শহরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
April 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ প্রোটিন নিশ্চিতকরণে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৌলভীবাজার ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করা হয়েছে।
১০ এপ্রিল শনিবার দুপুর ২টায় উপজেলা চৌমুহনা চত্বরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুস সামাদ প্রমুখ।প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এটি ৪৫ দিনের একটি প্রোগ্রাম।
প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি সদর উপজেলার বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। তবে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাকাটা করতে হবে।



মন্তব্য করুন