প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার মৃত্যুতে পৌর মেয়র ফজলুর রহমানের শোক

April 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
শনিবার ১০ এপ্রিল এক শোক বার্তায় বলেন, তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি। এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ এপ্রিল শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com