একাটুনায় ২৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমাজান উপলক্ষে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
১১ এপ্রিল রোববার সকাল ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদে সাব্বির করিম ফাউন্ডেশনের উদ্যেগে ২৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও সাব্বির করিম ফাউন্ডেশনের গিয়াস আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন সদস্য মনিরুল ইসলাম ইমন।
চেহরী ও ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার তৈল, ১ কেজি লবন, সেমাই ও চিনি।




মন্তব্য করুন