ভারতীয় আমদানী নিষিদ্ধ নাসির বিড়িসহ আটক-১

April 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ ও অন্যান্য অফিসারসহ রাজনগর উপজেলার তারাপাশা গ্রামের দিঘীরপাড় এলকায় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ হাজার পিছ ভারতীয় আমদানী নিষিদ্ধ নাসির বিড়িসহ ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম তৈয়ব আলী (৫৩)। সে রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের বাগেশর মৃত নবাব উল্লাহের সন্তান।
অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র দাস এ বিষয়ে নিশ্চিত করে জানান, তৈয়ব আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com