সৈয়ারপুর থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক
April 12, 2021,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার পৌর এলাকার পূর্ব সৈয়ারপুরের কাউছার মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়।
১১ এপ্রিল রবিবার মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামানসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান চালায়।
আটক হওয়া ব্যক্তি রাব্বী আহমদ (২১), পিতাঃ মৃত দিলা মিয়া, মাতাঃ রুনা বেগম, সাং-গুজারাই, থানা ও জেলা -মৌলভীবাজার।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় হয়েছে। অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র দাস মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে গোয়েন্দা টিমের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।



মন্তব্য করুন