জেলা প্রশাসনের ১০ এপ্রিল মোবাইল কোর্ট : ২৪ ব্যাক্তি ও প্রতিষ্ঠাকে জরিমানা
April 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ কোবিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি পালনে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।
প্রতিদিনের ন্যায় ১০ এপ্রিল শনিবার বিকাল ৫ টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখা নিশ্চিতে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২৪ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদানকরা হয়।
মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার, কুসুমবাগ, চৌমুহনা, পশ্চিমবাজার, সেন্টাল রোড ও চাঁদনী ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।



মন্তব্য করুন