করোনা কালে নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা : জরিমানা ও ৭ দিনের জেল

April 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে এবং গোপনে খোলা রাখার অপরাধে দয়াল ভান্ডার স্টোরকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের জেল প্রদান করেছেন।
১৯ এপ্রিল সোমবার দয়াল ভান্ডার স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন। পরবর্তীতে অর্থদণ্ড আদায় হওয়ায় আটককৃত দোকানকর্মীকে ছেড়ে দেয়া হয়। এ সময় মৌলভীবাজার শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, বেরীরপাড় এলাকায় দোকানপাট বন্ধ নিশ্চিতে জেলা প্রশাসন কর্তৃক কড়া নজরদারি রাখা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com